হোম > সারা দেশ > সিলেট

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে অ্যাডভোকেট সুজন মিয়া নামে একজন নিহত হয়েছেন। তিনি জেলা বারের আইনজীবী শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। নিহত সুজন মিয়া ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

গতকাল রোববার রাত ১১টার দিকে শহরের গির্জাপাড়া এলাকায় পৌরসভার সামনে ফুসকার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাড. সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক