হোম > সারা দেশ > সিলেট

নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ সদস্যের বাড়ি মৌলভীবাজারে

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ সদস্যের বাড়ি মৌলভীবাজার জেলা। তার বাড়ি জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের মাগুরা এলাকায়।

এরআগে সোমবার ২৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন হামলাকারী, পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।

এ দিকে দিদারুল ইসলাম রতন বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি জানান, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন, চারজন মারা গেছেন। পুলিশ অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।

দিদারুলের বন্ধু সৈয়দ তানজিব মুজিব ওহী আমার দেশকে জানান, রতনের বাবার নাম আব্দুর রব। মায়ের নাম মিনারা বেগম। ২০০৯ সাল থেকে সপরিবারে তিনি আমেরিকায় বসবাস করছেন।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম