হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে চা বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বকেয়া বেতন, রেশন, পূজার উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে ৪টি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ।

সোমবার সকাল থেকে জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি, লালচান, মৃতিঙ্গা ও মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে এ কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

চা শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তলবি (সাপ্তাহিক বেতন) পাচ্ছেন না ৪ বাগানের শ্রমিকরা। ফলে বাগানের প্রায় ৫ হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে বাগানজুড়ে। ফলে শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

গত ৬ মে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে মালিক,শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় দ্রুত শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করার জন্য। এছাড়াও বর্ষা শুরু আগে জরাজীর্ণ ঘর সংস্কার, শ্রম আইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা,বকেয়া বেতন, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলব (বেতন) প্রদান করার সিদ্ধান্ত হয়। কিন্ত মালিকপক্ষ সিদ্ধান্ত না মানায় দেউন্দি কোম্পানির ৪টি বাগানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। সকাল থেকে শ্রমিকরা বাগান ও ফ্যাক্টরিতে না গিয়ে নাট্য মন্দিরে অবস্থান নেন।

এ ব্যাপারে দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন - দেউন্দি কোম্পানির অধীনে ৪টি বাগান রয়েছে। দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা অবহেলিত অবস্থায় রয়েছে। মালিকপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন। কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। আমাদের ৭ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

এমই

শ্রীমঙ্গলে লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতছড়ি জাতীয় উদ্যানে ১০ লাখ টাকার সেগুনগাছ চুরি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

সিলেট সীমান্ত দিয়ে ঢুকছে বিপুলসংখ্যক ভারতীয় গরু

সিলেটে নিরাপত্তায় ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দোয়ারাবাজারে বজ্রপাতে খামারির মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

নবীগঞ্জে রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি