হোম > সারা দেশ > সিলেট

১৫০ টাকা বাকি নিয়ে তর্কবিতর্কে দুই ভাইকে ছুরিকাঘাত

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে ১৫০ টাকা দোকান বাকি নিয়ে তর্কবিতর্কের জের ধরে শাহ ফজরুল অমিন ও শাহ আবির আলী নামে দু ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে গুরুতর আহত আবির আলী আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছে তাদের পরিবার।

স্থানীয়রা জানায়, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের শাহ মছদ্দর আলীর ছেলে শাহ ফজরুল আমিনের সাথে ১৫০ টাকা দোকান বাকি নিয়ে বাকবিতণ্ডা হয় একই গ্রামের লেবু মিয়ার ছেলে সামছুল হকের। এর জের ধরে সামছুল হক ও মহিবুর রহমান বাবুল সোমবার রাতে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় শাহ ফজরুল অমিন ও তার ভাই শাহ আবির আলীকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে আহত আবির আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে আইসিউতে রাখা হয়েছে।

সিকৃবিতে সোনালি দলের আত্মপ্রকাশ

প্রথম এমপি হয়েই পূর্ণমন্ত্রী সিলেটের আরিফুল ও মুক্তাদির

গাড়ি ভর্তি অর্ধকোটি টাকার ভারতীয় মদসহ আটক ২

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন সিলেটের আরিফুল-মুক্তাদির

হুইল চেয়ারে বসে শপথ নিলেন নাছির চৌধুরী

১২০০ হেক্টর বোরো জমিতে সেচের সংকট

দীর্ঘদিনেও ভাগ্যের পরিবর্তন হচ্ছে না নারী চা শ্রমিকদের

মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতি, ভিসি-প্রক্টরসহ আহত ৮