হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন

সিলেট ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে প্রথম ধাপে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’-এর ১০ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার দুপুরে সিলেট প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তারেকুল ইসলাম নোমান।

জুলাই বিপ্লবের সঙ্গে অসংগতিপূর্ণ কোনো কাজ না করতে রাজনৈতিক ও অংশীজনদের প্রতি এসময় আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সুন্দর বাংলাদেশ পাওয়া গেছে। যেকোনো অসঙ্গতিপূর্ণ কাজে শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তকে অপমান করা হবে। কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের- এ কথা উল্লেখ করে জামায়াতে আমির বলেন, আর কিছু হয় গৌরবের। বিশেষত, যারা দেশের জন্য জীবন দেন, অতীতেও দিয়েছেন, ৪৭ সালে, বায়ান্নর ভাষা আন্দোলন ও ৭১ এ এবং সর্বশেষ ২৪ এর জুলাইয়ে। তাদের ইতিহাসটা গৌরবের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদরা জাতির সম্পদ। তাদের জীবন ও তাজা রক্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণহত্যায় লেলিয়ে দেয়ার নিকৃষ্ট নজির বিশ্বে আর কোথাও নেই। এর ব্যত্যয় হবে জাতির জন্য আত্মহত্যার শামিল।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বর্ষীয়ান রাজনীতিবিদ ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ কবি কালাম আজাদ, অধ্যক্ষ ডা. ফজলুর রহিম কায়সার, অধ্যাপক ডা. একেএম আক্তারুজ্জামান, কলামিষ্ট আফতাব চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল, আব্দুল কাদের তাপাদার, আমজাদ হোসাইন, কবীর আহমদ সোহেল, কবির আহমদ, আনিস আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবির সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল কালাম মো. শরীফ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শহীদ পরিবারের সদস্য, আহত, সিলেট জেলা ও মহানগর জামায়াত, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ