হোম > সারা দেশ > সিলেট

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

বাণিজ্যমন্ত্রী বললেন

সিলেট ব্যুরো

সিলেট দেশের রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটকে বাংলাদেশের অন্যতম প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শুক্রবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটে একটি আধুনিক প্যাকেজিং সেন্টার স্থাপন, কৃষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ট্রেসেবিলিটি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ শাকসবজি রপ্তানি হয়, তার প্রায় অর্ধেকই যায় সিলেট থেকে। এ উদ্দেশ্যকে সামনে রেখে সিলেটে প্যাকেজিং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার তার প্রথম বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য—এ দুই খাতে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ বাড়িয়েছে। লক্ষ্য হলো, ভবিষ্যতে জিডিপির ৫ শতাংশ যেন স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ হয়, যা হবে রাষ্ট্রীয় বিনিয়োগের অন্যতম প্রধান খাত।

চা বাগানের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক চা বাগানে প্রকৃত অর্থে কোনো স্কুল নেই। এ সংকট নিরসনে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে, যার আওতায় সাতটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে। এছাড়া চা বাগানে স্বাস্থ্যকেন্দ্রের অভাব পূরণে কয়েকটি বাগান নিয়ে ক্লাস্টার গঠন করে সেখানে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

সিলেটে বিএনপি নেতার মাদকসেবনের ভিডিও ভাইরাল

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ জন

শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল