হোম > সারা দেশ > সিলেট

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

১০ম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়ন ও আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, দোয়ারাবাজার উপজেলা শাখা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক, অমানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অবিলম্বে এ ঘটনার বিচার এবং ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সদর উদ্দিন, শিক্ষক মনিমালা, সানজিদা ইসলাম, হাফসা আক্তার লিপা, ফারহানা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, সম্পা শিকদার, স্বর্ণালী দে, রুকিয়া বেগম, ফাহমিদা আক্তার, নূর মোহাম্মদ, শাহীন আলম, ফিরোজুল ইসলাম, রিপন মিয়া, জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান মিলন, জয়ন্ত কুমার দাস, জামিনুর রহমান, বাবলী বেগম, ফারহানা আক্তার, শেফালী বেগম, রুমেনা বেগম, সুমিতা রানী, আব্দুল কাইয়ুম প্রমুখ।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম