হোম > সারা দেশ > সিলেট

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন তৃশা

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

সারাদেশে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন। অনেকে মা-বাবাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলেও তৃশার গল্পটা ছিল ভিন্ন। মঙ্গলবার বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেন খাদিজা আক্তার তৃশা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে এসএসসি পরীক্ষার স্বপ্নকে বাস্তবায়ন করতে বাবার হারানোর ব্যথা বুকে নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। কারণ বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে লেখাপড়া করে সরকারি চাকরি করবে।

হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামে। এই গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের মেয়ে তৃশা এবছর জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

সরেজমিনে জানা যায়, আব্দুর রাজ্জাক সোমবার রাতে শ্বাসকষ্ট ও কিডনি জনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। নিহত আব্দুর রাজ্জাকের দু’মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তৃশা তার দ্বিতীয় সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মঙ্গলবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।

এসএসসি পরীক্ষার্থী খাদিজা আক্তার তৃশা বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া শিখে একজন আদর্শ শিক্ষক হব। কিন্তু হঠাৎ করেই বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। বাবা মারা যাওয়ায় পরীক্ষা দেয়ার মানসিকতা ছিল না। কিন্তু বাবার স্বপ্নের কথা মনে করে অনেক কষ্টে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হয়েছে। সবাই আমার মরহুম বাবা ও আমার জন্য দোয়া করবেন।

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিধান ভূষণ চক্রবর্তী বলেন, মেয়েটি আমার স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তৃশা খুব মেধাবী ও বিনয়ী। তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। শিক্ষার্থী তৃশাকে আমরা সকল শিক্ষকগণ মানসিকভাবে সাপোর্ট দিয়েছি। পরীক্ষা কেন্দ্রে সে যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সকলেই সার্বিক সহযোগিতা করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তৃশা যাতে সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

এমএস

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত

৬ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা ভুক্তভোগীরা

সুনামগঞ্জে হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সরকারি জমি ভোগ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত