হোম > সারা দেশ > সিলেট

জোটের সমঝোতা না হওয়ায় সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের সমঝোতা না হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ। রোববার সকাল ১১টায় জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ জানান, নির্বাচনি প্রচারণায় জগন্নাথপুর-শান্তিগঞ্জের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছিলাম। জোটের একক প্রার্থী হওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেও কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। এমতাবস্থায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আক্ষেপ করে বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি মূলত ইসলামপন্থিদের আসন। ১০ দলীয় জোট সমঝোতায় পৌঁছাতে না পারায় একটি নিশ্চিত আসন আমাদের হাতছাড়া হলো। যদি একক প্রার্থী দেওয়া সম্ভব হতো, তবে জোট আরও শক্তিশালী অবস্থানে থাকতো।

সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয় যে, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও খেলাফত মজলিস বর্তমানে এই আসনে অন্য কোনো প্রার্থী, দল বা প্রতীককে সমর্থন দিচ্ছে না। তবে এলাকার জনগণের পাশে থাকার এবং ভবিষ্যৎ নির্বাচনে পুনরায় সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক