হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো বিশ্বজুড়ে চলছে আনন্দ উন্মাদনা। এরই ধারাবাহিকতায় আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন জানিয়ে সুনামগঞ্জে ফুটবল প্রেমীদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।

মঙ্গলবার বিকেল শহরের ঐতিহ্য যাদুঘর থেকে আর্জেন্টিনার পতাকা হাতে ও জার্সি পড়ে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বাঁশি বাজিয়ে, ঢোল পিটিয়ে উল্লাস করে আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তারা। হাতে ব্যানার ও ফেস্টুনে লম্বা সারির মিছিলে শিশু থেকে শুরু করে তরুণ, যুবক, বৃদ্ধরাও অংশ নেন।

এতে পুরো শহরজুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। কেউ গাইছেন গান, কেউ তুলছেন ছবি। পুরো শহরে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থনের জয়ধ্বনি।

ফুটবল প্রেমী ফরহাদ বলেন, ফুটবল খেলায় আর্জেন্টিনার সাফল্য রয়েছে। তাদের নান্দনিক খেলা আমাকে আকৃষ্ট করে। আর্জেন্টিনাকে ঘিরে আমার শৈশব, কৈশোরের স্মৃতি জড়িত। তাই এ দলের প্রতি আমার ভালবাসা অফুরান।

আরেক আর্জেন্টিনা সমর্থক তানভীর বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। আর্জেন্টিনা দলের নান্দনিক খেলা এবং দীর্ঘদিনের সাফল্য তাদের এই দলের প্রতি আকৃষ্ট করেছে। এবারের বিশ্বকাপ আমরা আর্জেন্টিনা সমর্থক সকলে মিলে একসাথে উপভোগ করব। আশা করি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জয় পাবে।

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের