হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে ভারতীয় অস্ত্র উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সিলেট বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ টহল দল রোববার ভোরে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় অভিযান চালায়।

সকাল প্রায় ৬টার দিকে তারা ভারতীয় তৈরি চারটি .১৭৭ মডেলের অবৈধ এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কাটারী এলাকা থেকে এই অবৈধ এয়ারগানগুলো উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক