হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল বের করা হয়। পরে মিছিলটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খান মোহাম্মদ সাগরের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিলে পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল রাফিসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সদর মডেল থানার ওসি জাহিদুল হাসান বলেন, আমরা শুনেছি একটি মিছিল বের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেডএম

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

শালিসে ভিডিও নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট চার বছরের শিশু

পুলিশের হাত কামড়ে পলাল মাদক কারবারি

সালিশ বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

দোয়ারাবাজারে অনুমোদনের তিন দিনের মাথায় এডহক কমিটি পরিবর্তন

গোসল করতে নেমে নিখোঁজ, আধাঘণ্টা পর মিলল লাশ

লাখাইয়ে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পার্লামেন্টে আলোচনা ছাড়াই তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণা