হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথরে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

ছবি: আমার দেশ

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধ মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে ঘুরতে আসেন। বেলা ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে গোসল করতে নামেন সকলে। এর কিছুক্ষণ পর রিফাতের লাশ নদীর পাশে পাওয়া যায়। তারা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সাদাপাথরে ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম