হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বিজিবি ও সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য পাচারের সময় জব্দ করা হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে এসব মালামাল জব্দ করে ৫৫ বিজিবি।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় শাহী জিরা ও ফুচকাসহ ভারতীয় মালামালে ভর্তি তিনটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। তবে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

এছাড়া মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় পৃথক অভিযানে আরও ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।

তাছাড়া একই দিনে মনতলা, কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান ও হরিণখোলা সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় পরিচালিত আরও ৪টি অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও দামি শাড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

মোট ৯টি অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাকারবারি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪