হোম > সারা দেশ > সিলেট

নারী শিক্ষার প্রসারই জাতির অগ্রগতির অন্যতম শর্ত

নবীনবরণ অনুষ্ঠানে সিলেটের ডিসি

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

নারী শিক্ষার প্রসারই জাতির অগ্রগতির অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, শিক্ষিত নারী মানেই শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ। মেয়েদের শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব। পরিবারে মেয়েদের শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার সকালে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট ডিসি আরও বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং একজন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। শিক্ষা এমন এক শক্তি, যা মানুষকে আলোকিত করে এবং সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। একজন শিক্ষিত মানুষ শুধু নিজের নয়, তার পরিবার, সমাজ ও দেশকেও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অধ্যক্ষ মো. আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক অপর্ণা চৌধুরী ও প্রভাষক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর খান সজিব ও উপজেলা সহকারী কমিশনার শাহানাজ পারভীন। এ ছাড়াও উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব