হোম > সারা দেশ > সিলেট

আদালতের হাজত থেকে আসামি উধাও, রাতে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

আজমিরীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজত থেকে কৌশলে পালিয়ে যান মাদক মামলার আসামি কয়েছ মিয়া (২৮)। পরে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয় কয়েছ মিয়াকে। আদালতের হাজত থেকে পালিয়ে যান তিনি।

পালানোর কয়েক ঘণ্টার মধ্যে উপজেলার শিবপাশা ইউনিয়ন থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেও প্রশ্ন উঠেছে, আদালতের হাজতের ভেতর থেকে একজন আসামি কীভাবে পালানোর সুযোগ পেলেন?

হবিগঞ্জের আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আজমিরীগঞ্জ থানার পুলিশ নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে কয়েছ মিয়াকে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরদিন শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের হাজতে তাকে রেখে আসেন কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পাল। এরপর হাজত থেকে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, ২১ পিস ইয়াবাসহ কয়েছ মিয়াকে আটক করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছিল। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর রাতে শিবপাশা থেকে তাকে আটক করা হয়েছে।

জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আফছর উদ্দিন আহমদ বলেন, কোর্ট হাজত থেকে আসামি পালিয়েছিল। পরে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এমই

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম