হোম > সারা দেশ > সিলেট

ঝালকাঠিতে শোভা পাচ্ছে জামায়াত আমিরের অভিনব ছবি

গেম অব থ্রোন্স-এর আদলে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ছবি: আমার দেশ

জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্সের আদলে তৈরি করা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ফেস্টুন। আগামীকাল শুক্রবার ঝালকাঠিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এই ফেস্টুন লাগানো হয়। শহরের মিনি স্টেডিযাম ও পৌর মিনি পার্ক এলাকায় এ ধরনের ফেস্টুন দেখা যায়।

ফেস্টুনে জামায়াতের আমিরকে ‘আমির অব বাংলাদেশ’ লেখা হয়েছে। ফেস্টুনের ওপরের দিকে শুক্রবারের জনসভার তারিখ ও স্থান লেখা রয়েছে। তবে এই ফেস্টুনে কোনো সংগঠনের নাম নেই। আধুনিক অবয়বে আকর্ষণীয় এ ধরনের ফেস্টুন নিয়ে মানুষের মধ্য কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই বোঝার চেষ্টা করছেন, এই ফেস্টুন দ্বারা কী বোঝানো হয়েছে।

এ বিষয় জানতে চাইলে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান আমার দেশকে বলেন, এই ফেস্টুন জামায়াত বা শিবিরের পক্ষ থেকে করা হয়নি। আমিরে জামায়াতের শুভাকাঙ্ক্ষীরা কেউ হয়তো এটি লাগিয়েছেন।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত