হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে খোয়াই নদীতে আবারো ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙনকবলিত এলাকা দেড় মাসেও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে এক রাতের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানি সেই ভাঙনস্থান দিয়ে প্রবল স্রোতে লোকালয়ে প্রবেশ করছে। এতে আশপাশের গ্রামের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার সকাল পৌনে ১১টার দিকে খোয়াই নদীর বাঁধ মেরামতের স্থানে ফের ভাঙন শুরু হয়। এর আগে শনিবার রাতে উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীতে আশঙ্কাজনকভাবে পানি বৃদ্ধি পায়।

এর আগে গত ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের কাজ হাতে নিলেও দেড় মাসেও তা সম্পন্ন হয়নি। ফলে উজানের ঢলের পানিতে আবারও একই স্থান ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।

নদীতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে নতুন করে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলেই কালীগঞ্জে ভাঙনস্থানের মেরামত করা অংশে আবারো ভাঙন দেখা দিয়েছে।

জেডএম

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম