হোম > সারা দেশ > সিলেট

মানসিক প্রতিবন্ধী ভাঙলো জামায়াত প্রার্থীর গাড়ি

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে ইট নিক্ষেপ করে জামায়াত প্রার্থীর নির্বাচনি গাড়ি ভাঙচুর করেছে এক মানসিক প্রতিবন্ধী। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাওলানা মোখলেছুর রহমান জেলা জামায়াতের আমির। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রার্থী। সোমবার রাতে রাজাপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নিচ্ছিলেন। বৈঠক চলাকালীন সময়ে অজ্ঞাত এক ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

মাধবপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে জানতে পারি, ঘটনাটি ঘটিয়েছে মানসিক প্রতিবন্ধী। আমাদের ধারণা, ওই ব্যক্তিকে কেউ হয়তো প্ররোচিত করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্ল্যা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি গাড়ির গ্লাস ভাঙচুর করেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল