হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে আবুল সরকারের ফাঁসি দাবি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

শ্রীমঙ্গলে আবুল সরকারের ফাঁসি দাবি

পবিত্র কুরআন ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা শ্রীমঙ্গল থানা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্টে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সমাবেশে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সাঈদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি তোফাজ্জল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সকলের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম