হোম > সারা দেশ > সিলেট

সিলেট-ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার দাবি

বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র

সিলেট ব্যুরো

যেকোনো মূল্যে সিলেট-ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র নেতৃবৃন্দ। অন্যথায় সিলেটের প্রবাসীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি এম এ মুকিত এবং সাধারণ সম্পাদক আশরাফ গাজী।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সিলেটের ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেয়া হচ্ছে না। এখন সিলেট-ম্যানচেষ্টার রুটের ফ্লাইট বন্ধের অপচেষ্টা শুরু করেছে বিমানের একটি অসাধু চক্র। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। সেই সাথে লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইটের ভাড়া কমানো জন্য সরকারকে অনুরোধ করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে সকল প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নেতৃবৃন্দ। তারা অন্তর্বর্তী সরকারে অন্তত দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর আবার অর্থ পাঠানো শুরু করেছেন প্রবাসীরা। যা বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসীদের বিষয়টি গুরুত্ব দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের সকল বিমানের উঠানামা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারি বদরুজ্জামান সেলিম, কমিউনিটি নেতা আসাদুজ্জামান আহমেদ, নাট্যকার ও কমিউনিটি নেতা নুরুল আমিন, সমাজসেবী ও রাজনীতিবিদ মো. আব্দুল ওয়াহিদ, লন্ডন-সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সেক্রেটারি কামাল হাসান জুয়েল, তরুণ সংগঠক দিলোয়ার হোসেন মামুন ও সাহেদ আহমদ।

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

ওসমানীনগরে বজ্রপাতে ১৫ ট্রান্সফরমার নষ্ট, কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

বাঁধ ভেঙে ডুবে গেল জিরাতিবাসীর স্বপ্ন

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা

‘এখন ধানের চিন্তায় রাইতে ঘুম ওয় না’

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৬০০ হেক্টর পাকা ধান

চৌহাট্টায় জুলাই গ্রাফিতি মুছল সিসিক, ক্ষোভে ফুঁসছে ছাত্রশক্তি

বর্ষণে সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি, বন্যার শঙ্কা