হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের সার্কিট হাউসের মুন হলে আলোচনাসভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মাহমুদুর রহমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. নাজমুল হোসন, প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমেদ, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশের সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক এ কে অলকসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা।

এর আগে অনানুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জের একজন, সিলেটের পাঁচজন এবং মৌলভীবাজারের ১০ জন সাংবাদিককে সরকারের অনুদানের চেক দেওয়া হয়।

বাছির জামাল বলেন, ‘এটা অনুদান না বলে সরকারের কাছ থেকে সাংবাদিকদের সহযোগিতা বলতে পারেন।’ তিনি আরও বলেন, ‘খেয়াল রাখতে হবে, কোনো অপসাংবাদিক যেন এ সুবিধা নিতে না পারে।’ তিনি সব সাংবাদিককে এক হয়ে কাজ করারও আহ্বান জানান।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে