হোম > সারা দেশ > সিলেট

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের পাঁচ মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন দম্পতি মাহফুজ (২০) ও মনিকা বেগম (১৮)।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ পেশায় একজন গার্মেন্টস কর্মী। পাঁচ মাস আগে একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকাকে প্রেম করে বিয়ে করেন। পরবর্তীতে উভয় পরিবার বিষয়টি মেনে নেয়।

মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, ওই দিন জমিতে কাজ শেষ করে বাড়িতে এসে দেখি ছেলে ও পুত্রবধূ রান্নাঘরে বিষপানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর অবস্থায় মাহফুজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছ।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষপানের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এমই

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ