হোম > সারা দেশ > সিলেট

বেক্সিমকো ওষুধ কোম্পানির ১৩ কর্মচারীকে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোর ১৩ কর্মচারীকে জিম্মি করে ভল্টে রাখা ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ৩ ডাকাত। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকাল পৌনে ১০টার দিকে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজার রেজা মিয়া বলেন, রাতে ডিপোর সেটে ৭ জন কর্মচারী ছিলেন। অনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাইরে থাকা দারোয়ানসহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় রুমে আমার হাত-পা বেঁধে ফেলা হয়। তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

জানতে চাইলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন দৈনিক আমার দেশকে বলেন, বেক্সিমকো ডিপোর এ ঘটনা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি। প্রাথমিকভাবে আমাদের সন্দেহের তালিকায় আছেন কোম্পানির লোকজন। এটা নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক