হোম > সারা দেশ > সিলেট

ওসমানীনগরে বাসচাপায় মোটরসাইকেল চালক-আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় মোটরসাইকেল চালক নাজমুল হোসেন (৩২) ও আরোহী আরশ আলী (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইলাশপুর মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে কয়েকশ গজ টেনে নিয়ে যায়। এতে চালক নাজমুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে মোটরসাইকেল আরোহী আরশ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত দুজনের বাড়িই উপজেলার উমরপুর ইউনিয়নে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা তাজপুর বাজারের কাছে বাসটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এই ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানর পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক