হোম > সারা দেশ > সিলেট

মাঠে গরু চরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাঠে গরু চরানো নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দুইটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত নজরুল মিয়া ছেলে লিটন মিয়া একই এলাকার মৃত আলী হায়দর মিয়ার ছেলে জালাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নজু মিয়া জানান, সংঘর্ষের মূল কারণ এখনো পাইনি, শুনতে পেয়েছি লিটন মিয়া জালাল মিয়ার গরুকে মাঠ থেকে নিয়ে জবাই করে খেয়ে ফেলবে বলে হুমকি দেন। দুইদিন ধরেই হুমকি ধামকি দিয়ে আসছিলো লিটন। আজকে দুপুরে কোনো বিষয় ছাড়াই দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খবর নিয়ে জানাযায়, ৭ জনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন দায়িত্বরত চিকিৎসক।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকবর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো সংঘর্ষের মূল কারণ পাইনি, গরু চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক