হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয় ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল। সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি হাইস মাইক্রোবাস ও একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িগুলোর ককসিটের কার্টনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়। জব্দের সময় এসব রেনু পোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

বিজিবি জানায়, চোরাইপথে ভারত থেকে এসব রেনু পোনা বাংলাদেশে আনা হয়েছিল। পরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনা খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছের রেনু পোনা আমদানি স্থানীয় মৎস্যসম্পদের জন্যও হুমকি তৈরি করে।”

তিনি আরও বলেন, সীমান্তপথে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম