হোম > সারা দেশ > সিলেট

টাঙ্গুয়ার হাওরে গান বাজনায় নিষেধাজ্ঞা

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

টাঙ্গুয়া হাওরে উচ্চস্বরে গান বাজনা নিষেধ করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন। সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম ইউএনও ফেসবুক পেজেও বিষিয়টি জানিয়ে দিয়েছেন।

হাওর ভ্রমণকালে আইন অমান্য করে উচ্চস্বরে গানবাজনা যারা করবে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

গবেষক পাভেল পার্থ বলেন, টাঙ্গুয়া হাওর আমাদের প্রাকৃতিক সম্পদ। হাওরের জীববৈচিত্র রক্ষা করা খুবই জরুরি। এমনিতেই আমাদের বন ও ভবনভূমিগুলো উজারের পথে। এরমধ্যে যদি হাওর ভ্রমণের নামে উচ্চস্বরে গান বাজনা হয় পাশাপাশি হাউজবোটগুলো যদি কোনো প্রকার নিয়মনীতি না মানে তা হলে পরিবেশ ও প্রতিবেশ দুটোরই সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের।

টাঙ্গুয়া হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংরক্ষিত জলাভূমি। রামসার ঘোষণা অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন অঞ্চল সে হিসেবে হাওরে জীববৈচিত্রের গুরুত্ব অপরিসীম। কিন্তু গত কয়েক বছর ধরে পর্যটনের নামে বেপরোয়া হাউজবোট চলাচল, গান-বাজনা, এমনকি প্লাস্টিক বর্জ্য ফেলাসহ পরিবেশ ক্ষতির এমন কোনো কাজ নেই যা টাঙ্গুয়া হাওরে হচ্ছে না।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, এক শ্রেণির ভ্রমণকারী লোকজন রয়েছেন যারা হাওরে উচ্চস্বরে মাইকে গান বাজনা করে ভ্রমণ করতে পছন্দ করেন। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক