সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। শনিবার দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত হবিবুর রহমান (২২) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে ও রহমত উল্লাহ (১৩) উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে।
জানা গেছে, চাচার সাথে টগার হাওর সংলগ্ন চকিয়াচাপুর গ্রামে বোরো ধান কাটতে যান হাওরে ধান কাটতে যান হবিবুর রহমান। এ সময় দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং বজ্রপাত হলে হবিবুর রহমানসহ কয়েকজন আহত হয়। পরে গুরুতর আহতাবস্থায় গুরুতর আহত হবিবুরকে স্থানীয়রা দ্রুত ধর্মপাশা সদর হাসপাতালে নেওয়ার জন্য রওয়ানা দিলে পথিমধ্যে হবিবুরের মত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই হবিবুরের মৃত্যু হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে দুপুরে ১টার দিকে জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামেও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের জয়নাল হক (৩৫), তার ছেলে রহমত উল্লাহ এবং লাল সাধুর স্ত্রী শিখা মনি (২৫) গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রহমত উল্লাহকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং জয়নাল ও শিখা মনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এডি/জেডএম