হোম > সারা দেশ > সিলেট

আমার দেশের লোগো ব্যবহার করে ভুয়া জরিপ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট ব্যুরো

জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর লোগো ও নাম ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে একটি দুর্বৃত্ত চক্র। শনিবার বিকেল থেকে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসন নিয়ে একটি মনগড়া জরিপের তথ্য সংবলিত এই কার্ডটি প্রচার করা হচ্ছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তোলপাড় ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অসংখ্য পাঠক ও ভোটার পত্রিকার সংশ্লিষ্টদের ফোন করে সত্যতা জানতে চাচ্ছেন।

প্রকৃতপক্ষে, আমার দেশ পত্রিকার পক্ষ থেকে আসনভিত্তিক এ ধরনের কোনো জরিপ পরিচালনা করা হয়নি। ফলে জরিপের ফলাফল প্রকাশের প্রশ্নই ওঠে না। ছড়িয়ে পড়া ফটোকার্ডে প্রকাশিত তথ্যের সঙ্গে আমার দেশ পত্রিকা কর্তৃপক্ষের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পত্রিকার লোগো ও ডিজাইন নকল করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এই ভুয়া কনটেন্ট তৈরি করেছে। এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য পাঠক ও সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

অবৈধ মাটি উত্তোলনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মৌলভীবাজার–১ গণ-অধিকার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, মিঠুকে সমর্থন

জামায়াত বিজয়ী হলে তরুণ প্রজন্মের চাহিদা মতো দেশের চিত্র পাল্টে যাবে

সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

চা শ্রমিকদের যে দুই প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

যান্ত্রিক ত্রুটিতে আটকা পাহাড়িকা এক্সপ্রেস, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংসদে বিল আনবেন নাসের রহমান

সারাবিশ্ব সামনের দিকে আগাচ্ছে আমরা পেছনের দিকে যাচ্ছি: জামায়াত আমির

দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দিব

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই