নবীগঞ্জের বড়চর গ্রামে ৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণ ঘটনায় ধর্ষক আফরোজ মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার রাত সাড়ে ৯টায় বাহুবল থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানাযায়, রোববার বিকেলে বড়চর ৩য় শ্রেণির ওই ছাত্রীকে দোকানে যাওয়ার পথে গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয়রা ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে নবীগঞ্জ হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
তার মা সাংবাদিকদের জানান, মেয়েটি স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে মেয়েটিকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন।
এ ব্যাপারে ওসি মো. মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে। এদিকে শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক আফরোজ মিয়া(৩৫) পালিয়ে আত্বগোপন করার সময় পাশ্ববর্তী বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে জনতা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
এমই