হোম > সারা দেশ > সিলেট

ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা এনসিপি প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন এনসিপির প্রার্থী প্রীতম দাশ। রোববার দুপুরে শহরের কলেজ রোড এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ের সামনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। নির্বাচিত হলে অন্যান্য সমস্যার পাশাপাশি দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি বলেন, শ্রীমঙ্গলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ এই ময়লার ভাগাড়। তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদ এবং আশপাশের এলাকার বাসিন্দারা তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছেন।

প্রীতম দাশ বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও আদিবাসীদের ভূমির অধিকারের আন্দোলনে অংশ নিতে গিয়ে তাকে ১৩১ দিন কারাবরণ করতে হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চা শ্রমিক, আদিবাসী, কৃষক, যুবক ও নারীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় রয়েছেন।

নির্বাচনি ইশতেহারে তিনি জানান, শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।

ইশতেহারে চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং আদিবাসী ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া হাওর দখলমুক্ত করা, সিন্ডিকেট ভেঙে দেওয়া, নির্দিষ্ট ফি’র মাধ্যমে সবার জন্য মাছ ধরার অধিকার নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন এবং ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষার কথা উল্লেখ করেন তিনি।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি, পৌরসভা সম্প্রসারণ, শমসেরনগরকে পূর্ণাঙ্গ পৌরসভায় রূপান্তর, যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করা, আধুনিক বহুমুখী কৃষি ব্যবস্থা চালু, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিউনিটি সেফটি নেটওয়ার্ক গঠনের কথাও তুলে ধরেন প্রীতম দাশ।

তরুণদের জন্য ওয়ান স্টপ ইয়ুথ সেন্টার ও ডিজিটাল হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, হোমস্টে ও ইকো-কালচারাল ট্যুরিজম উন্নয়নের পরিকল্পনার কথাও জানান প্রীতম দাশ।

এ সময় তিনি আরো বলেন, ইমাম, পুরোহিতসহ সকল ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় বেতন-ভাতা নিশ্চিত করা এবং মসজিদ-মন্দিরসহ সকল উপাসনালয়ের বেদখলকৃত জমি উদ্ধার করা হবে।

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ