হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে হাওরের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জসীম উদ্দিন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের হাওরে হাওয়ায় দুলছে ধানের শীষ। কোথাও কোথাও ধান পাকার অপেক্ষায় হলুদ-সোনালি রঙের শীষ। তবে কৃষক মনে ভয়, শ্রমিক সংকট, ডিজেল সংকট, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল নিয়ে। প্রতিদিনই আকাশ পানে থাকিয়ে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হাওর পাড়ের মানুষ। 

হাওর ঘুরে দেখা গেছে, পাকা ধান কাটা শুরু হয়েছে। ধান শুকানোর খলা ও মাড়াই কাজে ব্যস্ত রয়েছেন কৃষান-কৃষানিরা। বেশিরভাগ হাওরে এখনো ধান কাটা শুরু হয়নি। আরো সপ্তাহ খানেক পরে ধান কাটার ধুম পড়বে । এদিকে হাওরে নতুন করে জলাবদ্ধতার কারণে বোরো ধান কিছুটা ক্ষতি হয়েছে। ধান অর্ধেক ডুবে আছে হাওরে। হাওরে পানি থাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

কৃষকদের ভাষ্য, হাওরে আগের চেয়ে ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সপ্তাহ খানেকের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে। কিছু কিছু হাওরে ধান কাটা সম্ভব হলেও বেশিরভাগ হাওরে জলাবদ্ধতা থাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শ্রমিক সংকট কাটাতে বালু, পাথর মহাল কমপক্ষে ১৫ দিনের জন্য বন্ধ রাখার দাবি জানান তারা।

কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের ১২ উপজেলায় ৭৫৫ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৮৯ হেক্টর জমির ধান। দুই লাখ কৃষক এবার হাওরে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর বোরো জমিতে ধান আবাদ করেছেন। যার বাজার মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। এ বছর জেলায় ৯০০ হারভেস্টার মেশিন ধান কাটার জন্য প্রস্তুত আছে। সেই সঙ্গে রিপার মেশিনেও ধান কাটা হবে। হাওরে যন্ত্রের ব্যবহার বাড়ায় শ্রমিক সংকট রয়েছে বলে দাবি করেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, ১৩৭ হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। আগামী সপ্তাহে পুরোদমে ধান কাটা চলবে। ডিজেল সংকটের জন্য বিশেষ বরাদ্দের জন্য চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫ মে’র মধ্যে ধান কাটা শেষ হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেন, ফসলরক্ষায় হাওরে বাঁধ নির্মাণ করা হয়েছে। যেখানে জলাবদ্ধতা, সেখানে পানি অপসারণের জন্য বাঁধ কেটে দেওয়া হবে। ধান পাকা হয়ে গেলে, দ্রুত ধান কাটতে কৃষকদের বলা হয়েছে। শ্রমিক সংকট কাটাতে বালু,পাথর ও শুল্ক স্টেশনগুলো ১৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।

এডি/এমবি

৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের ঘোষণা এমপি এমরানের

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রড ছাড়াই শতাব্দী ধরে দাঁড়িয়ে সুনামগঞ্জের পাগলা বড় জামে মসজিদ

সিলেটে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তির পুরস্কার প্রদান

২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও বাশিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন: এ্যানি

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু