হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পুলিশের ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করা হয়েছে। ‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’ এই শ্লোগান নিয়ে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকরা এখন নিজ থানায় বসেই ভিডিও কলে এসপির সঙ্গে কথা বলতে পারবেন।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।

এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে বা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানাতেই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)।

এ সময় পুলিশ সুপার বলেন, ‘আপনার এসপি’ একটি ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই সাশ্রয় হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।

এছাড়া জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশি সেবাগ্রহণে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করবেন না। প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে কথা বলুন পুলিশ সুপারের সঙ্গে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪