হোম > সারা দেশ > সিলেট

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জামালগঞ্জে পাগনার হাওরের ফসল রক্ষায় কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করেছেন। রোববার সকালে প্রায় ৫ শতাধিক কৃষক পাগনার হাওরের অভ্যান্তরীন লম্বা বাঁধটিতে স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ করেন।

সরেজমিনে দেখা যায়, কয়েক দিন ধরে টানা বৃষ্টির পানিতে পাগনার হাওরের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। হাওরে উজান থেকে বৃষ্টির পানি গড়িয়ে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি থেকে ফসল বাচাঁতে স্বেচ্ছাশ্রমে বাঁধে মাটি দিয়ে মেরামত করছেন লক্ষীপুর গ্রামের কৃষকরা।

কৃষকরা জানান, এক সপ্তাহের চলমান বৃষ্টির পানি জমে উপজেলার পাগনার হাওরের একটি অংশ তলিয়ে গেছে। মাটিতে ভরাট হয়ে গেছে নদী, খাল, জলাশয়। ফসল বাঁচাতে কৃষকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি ভড়াট বস্তা দিয়ে বাঁধ দিচ্ছি।

এ সময় কৃষকদের সহযোগিতা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফেনার বাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, সদস্য হাজী নবী হোসেন, গ্রামের প্রবীণ ব্যক্তি জিয়া উদ্দিন, ইউপি সদস্য শাফায়েত উল্লাহ দয়াল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা , সমাজকর্মী শিপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন প্রমূখ।

এমই

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত