হোম > সারা দেশ > সিলেট

পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে রড নিয়ে গেলেন যুবলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে রড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন।

ঘটনাটি গত মঙ্গলবারের। স্থানীয়রা বিষয়টি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রে অবগত করলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করলেও আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের দুটি খুঁটি ৫-৭ বছর যাবৎ উপজেলার লাদিয়া গ্রামের আলাউদ্দিনের বাড়ির সামনে রাস্তার পাশে রাখা ছিল। গত মঙ্গলবার গ্রামবাসীর চোখের সামনে তিনি নিজেই বড় হাতুরি দিয়ে খুঁটি ভেঙে রড নিয়ে যান। যার ভিডিও পত্রিকা অফিসে পৌঁছেছে।

দক্ষিণ লাদিয়া গ্রামের ইলিয়াছ মিয়া, কাউছার মিয়াসহ অনেকের অভিযোগ, আমরা গ্রামবাসী দেখেছি পল্লী বিদ্যুতের ঢালাই করা খুঁটি আলাউদ্দিন ভেঙে রড নিয়ে গেছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. গোলাল কাউসার তালুকদার বলেন, আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। যেহেতু আমি বাইরে অফিসে গিয়ে খোঁজ নিয়ে বিষয়টি দেখব।

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ