হোম > সারা দেশ > সিলেট

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ করেছেন পরিবহন চালক ও শ্রমিকেরা। সুনামগঞ্জে পেট্রোল পাম্পে অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সরেজমিন শহরের মল্লিকপুর সিনথিয়া ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পের কাউন্টার বন্ধ রাখা হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। গাড়ি নিয়ে অপেক্ষায় বসে আছেন চালকেরা। অনেকে তেল না পেয়ে ফিরে গেছেন। পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের সংকট না থাকলেও অবরোধের কারণে যানবাহনগুলো গ্যাসও পাচ্ছে না। একই অবস্থা শহরের বলাকা ও ছফেদা ফিলিং স্টেশনে।

দীর্ঘ সময় তেল ও গ্যাসের জন্য অপেক্ষা করে না পেয়ে প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কে গাছ ফেলে বন্ধ করে দেন চালক-শ্রমিকেরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে ঘণ্টাখানেকের মধ্যে পাম্প খুলে দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এরপর যানজট স্বাভাবিক হয়।

চালক উজ্জ্বল মিয়া বলেন, ‘আমি একজন মোটরসাইকেলচালক। প্রতিদিনের আয় দিয়ে পরিবার চলে। কিস্তির টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছি। পাম্প বন্ধ হলে কীভাবে কিস্তি দেব, কীভাবে পরিবার চালাব?’

চালক মশিউর বলেন, ‘ভোর থেকে তেলের জন্য অপেক্ষায় আছি। পাম্পে কোনো লোক নেই। তারা এসে একবার বলে গেছে বেলা ৩টার দিকে তেল-গ্যাস পাওয়া যাবে। আমাদের নোটিশ ছাড়া এভাবে পাম্প বন্ধ রাখায় ক্ষতির মুখে পড়েছি।’

সিএনজিচালিত অটোরিকশাচালক মশিউর বলেন, ‘দেশে পেট্রোলের সংকট চলছে, কিন্তু গ্যাসের সংকট নাই। অবরোধের কারণে গ্যাসও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা গরিব মানুষ। ভাড়ায় সিএনজি চালিয়ে আহার জোগাই। গ্যাস না পাওয়ার যাতনা সহ্য করতে না পেরে গাছ ফেলে সড়ক অবরোধ করি। পুলিশ এসে ঘণ্টাখানেকের মধ্যে গ্যাস দেওয়ার আশ্বাস দিলে গাছ সরিয়ে ফেলি।’

টিআই আবু হানিফ বলেন, ‘অবরোধের কারণে পাম্প বন্ধ আছে। গ্যাস, তেল না পেয়ে চালকেরা গাছ ফেলে সিলেট-সুনামগঞ্জ সড়ক বন্ধ করে দেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা ঘণ্টাখানেকের মধ্যে পাম্প খুলে দেবেন। আমাদের এ কথায় আশ্বস্ত হয়ে চালকেরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেট রুটে ১২ ঘণ্টা যাবৎ রেলযোগাযোগ বন্ধ

রাজনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার