হোম > সারা দেশ > সিলেট

ফ্যাসিস্ট হাসিনার অপরাধীরা নানাভাবে সংগঠিত হচ্ছে: লুনা

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

অপরাধীরা নানাভাবে, নানা রূপে সংগঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।

শুক্রবার ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, গত দেড় দশকে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে কর্তৃত্ববাদ, বর্বরতা এবং দুর্নীতিতে নিমজ্জিত রক্তাক্ত তাণ্ডবের প্রাথমিক অবসান হলেও জনগণের চূড়ান্ত বিজয় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরী করতে কিছু মিডিয়া এখনও ভারতে পলাতক শেখ হাসিনার অপপ্রচারকে কৌশলে প্রচার করে দেশে অরাজকতা তৈরী করার চেষ্টা করছে।

অপরাধীরা নানাভাবে, নানা রূপে সংগঠিত হচ্ছে। সকল ধরনের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এই মুহূর্তে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের আমেজ খুবই বিরাজমান উল্লেখ করে লুনা বলেন, দিনে-দিনে আইনশৃঙ্খলার অবনতিতে সব ধরনের অপরাধ বেড়েই চলছে।

বিশেষ করে যৌন নির্যাতনের শিকার আট বছরের শিশু আছিয়ার অমানবিক মৃত্যুতে তীব্র নিন্দা, প্রতিবাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পাশবিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মতিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ময়নুল হক চৌধুরী, উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম রেজন প্রমুখ।

এমএস

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক