হোম > সারা দেশ > সিলেট

আমিরে জামায়াতের সুস্থতা কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, মজলুম জননেতা ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ মাগরিব মৌলভীবাজার জেলা জামায়াতের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আমির মো. শাহেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা কর্মপরিষদ সদস্য ও বড়লেখা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, সৈয়দ তারেকুল হামিদ, মাওলানা ইসলাম উদ্দিন, আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমির আব্দুল মুনতাজিম ও নায়েবে আমির মো. জাকির হোসেন, জুড়ী উপজেলা আমির আব্দুল হাই হেলাল ও সেক্রেটারি মো. আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা আমির এমাদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া ও পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ। দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।

এদিকে জেলা জামায়াতের মজলিশে শূরার এক বিশেষ বৈঠকে আজ শুক্রবার জেলার প্রতিটি উপজেলায় “দোয়া দিবস” পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে প্রতিটি মসজিদ, সাংগঠনিক শাখা এবং ব্যক্তি উদ্যোগে দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হয়।

জেলা জামায়াত নেতৃবৃন্দ দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক