হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আরো ৩২ জনকে পুশইন করল বিএসএফ

সিলেট ব্যুরো

শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে পুশইন অব্যাহত রেখেছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে আরো ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে।

তাদের বাংলাদেশ অভ্যন্তরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

পুশইন করা সবাই বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বিজিবি জানায়, কাজের সূত্রে বিভিন্ন সময় তারা ভারতে গিয়েছিলেন। পরে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।

রাতের আঁধারে বিএসএফ সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগে ১৯ ও জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে। তাদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায়।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, নারী-শিশুসহ ৩২ জনকে পুশইন করা হলে তাদের আটক করে বিজিবি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বিজিবি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক