হোম > সারা দেশ > সিলেট

ওসমানীনগরে রাতের আঁধারে অটোরিকশা ছিনতাই, আটক ৩

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগরের ভাগলপুর এলাকায় ২৭ আগস্ট রাত ১০টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনার সময় রিকশাচালক ফেরদৌস আলী (২২) আহত হয়েছেন।

জানা যায়, ভাড়া নিয়ে উপজেলার কাদিপুর থেকে কাগজপুরের উদ্দেশে রওনা হওয়া অটোরিকশায় ওঠেন দিল মিয়া (৩০), তাজু মিয়া (২১) ও রকিব মিয়া (২৩)। সাদিপুর ইউনিয়নের ভাগলপুর-হালিমপুর রাস্তায় পৌঁছানোর পর তারা চালককে মারধর করে রাস্তার পাশে পানির মধ্যে ফেলে দেয়। পরে তারা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে।

পরে স্থানীয়রা রাত সাড়ে ১০টায় চাতলপুর এলাকায় তিনজনকে অটোরিকশাসহ আটক করে। পরে খবর দেওয়া হলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক