হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে তাহেরীর মাহফিল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় শিমুলঘর গ্রামবাসী বিশাল বহর নিয়ে মাহফিলের প্রধান বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে সঙ্গে করে নিয়ে যায়। এসময় মাধবপুর থানা-পুলিশ, সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণে ওই মাহফিলটি বন্ধের জন্য একটি প্রভাবশালী মহল তৎপরতা চালায় বলে অভিযোগ ওঠে। প্রশাসনের পক্ষ থেকে মাহফিল স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। তবে আয়োজক ও স্থানীয় জনগণ তা উপেক্ষা করে মাহফিলটি বাস্তবায়ন করেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘরে ওয়াজ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী। ছবি: সংগৃহীত

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কারো মতের সঙ্গে দ্বিমত থাকতেই পারে, কিন্তু অন্যায়ভাবে কোনো মাহফিল বন্ধ করে দেওয়া ঠিক নয়।”

মাহফিলের পক্ষে অবস্থান নেওয়া একাধিক ব্যক্তি দাবি করেন, এটি একটি ধর্মীয় সমাবেশ এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না। তাদের অভিযোগ, একটি মহল ভুয়া পোস্টার তৈরি করে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করে প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে ১৪৪ ধারা জারি করেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উজানের ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ২৩১ শিক্ষার্থীকে পাঠদান, দ্রুত সংস্কার দাবি

রাজনগরে ১৫ গ্রামের মানুষ পানিবন্দি নিহত ১

সিলেট আসা হলো না রেজা হাসানের, নতুন ডিসি মামুন

কুলাউড়ার সীমান্ত এলাকা বাঁধ ভেঙে প্লাবিত

কুলাউড়ার ৪ রেলস্টেশন বন্ধ, বেহাত হচ্ছে মূল্যবান সম্পদ

খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ১৫ গ্রাম

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

জমি দখল করতে এসে অস্ত্র-গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা