হোম > সারা দেশ > সিলেট

জয়ের পথে নাছির উদ্দীন, শুভেচ্ছা জানালেন শিশির মনির

উপজেলা প্রতিনিধি, শাল্লা (সুনামগঞ্জ)

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

সুনামগঞ্জের শাল্লায় বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী। ৩৭ টি কেন্দ্রে নাছির উদ্দীন চৌধুরী মোট প্রাপ্ত ভোট ৩১৪০৫। বিএনপির এই প্রার্থী তার প্রতিদ্বন্ধী প্রার্থী শিশির মনিরের চেয়ে ৯৭৫২ ভোট বেশি পেয়েছেন।

অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় প্রার্থী এড. শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে মোট প্রাপ্ত ভোট ২১৬৫৩। এর মধ্যে ধানে শীষ প্রতীকের প্রার্থী নাছির চৌধুরী ৯৭৫২ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে। জানা গেছে অনানুষ্ঠানিকভাবে দুই উপজেলার ১১১ কেন্দের মধ্যে ১০৫ কেন্দ্রে ভূমিধস বিজয় পেয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নাছির উদ্দীন চৌধুরী।

এদিকে দিরাই-শাল্লার সব-কটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করার আগেই বিএনপির প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন 'অভিনন্দন জনাব নাছির উদ্দীন চৌধুরী, আপনাকে ফুলেল শুভেচ্ছা।

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল