হোম > সারা দেশ > সিলেট

ভূমধ্যসাগরে ১২ যুবকের প্রাণহানি: ৯ দালালের বিরুদ্ধে দুই মামলা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে ৯ দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জেলার দুই থানায় পৃথক দুটি মামলা করা হয়।

এর মধ্যে জগন্নাথপুর থানায় পাঁচজন এবং দিরাই থানায় চারজনকে আসামি করা হয়েছে। দিরাই থানার মামলার বাদী হয়েছেন দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। অপরদিকে, জগন্নাথপুর থানার মামলার বাদী পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া আমার দেশকে বলেন , জগন্নাথপুর ও দিরাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দালালদের তালিকা প্রস্তুত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভূমধ্যসাগরে নিহতদের পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় রয়েছে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে