হোম > সারা দেশ > সিলেট

‘বৃত্তির শিক্ষার্থীরা আগামী দিনের আলোকবর্তিকা’

আব্দুন নূর চেয়ারম্যান মেধা বৃত্তির ফল প্রকাশ

সিলেট ব্যুরো

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে আস্কর তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’’ -২০২৫ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেছেন, শিক্ষায় আগ্রহী করতে শিশুদের প্রতিযোগিতার বিকল্প নেই। তারা আগামী দিনের আলোকবর্তিকা বলে তিনি মন্তব্য করেন।

ইউএনও বৃত্তি আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বৃত্তি শিশু ও শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের যেমন প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়, আগ্রহ বাড়ে তেমনিভাবে তারাই আগামী দিনে এই সমাজে আলো ছড়াবে।

তিনি বৃত্তি আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এই বৃত্তি আয়োজন একটা মহৎ উদ্যোগ যা শান্তিগঞ্জের শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

‎গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের নির্বাহী পরিচালক ও জাতীয় দৈনিক আমার দেশ'র সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ।

‎‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী।

‎পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা সমন্বয়ক প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী।

‎আলোচনায় অংশ নেন - প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী, প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, প্রধান শিক্ষক মো. নেজাবুল হক, প্রধান শিক্ষক সুধা মজুমদার, প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী, প্রধান শিক্ষিক রুমা চক্রবর্তী , প্রধান শিক্ষিক মোছা. রুজি চৌধুরী, হল সুপার বাদল চন্দ্র দাস, মোছা. রাবেয়া আক্তার রুবি ও সাংবাদিক মো. আবু সঈদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

‎তিন শতাধিক অংশগ্রহণকারীদের ৫০ জনকে বৃত্তি দেয়া হবে। এর মধ্যে প্রথম গ্রেডে ২০ ও সাধারণ গ্রেডে ৩০ জনকে বৃত্তির অনুদান, সনদ ও ক্রেস্ট এবং প্রথম তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বিশেষ সম্মাননা দেয়া হবে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে