হোম > সারা দেশ > সিলেট

ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে

এম এ মালিকের আশাবাদ

সিলেট ব্যুরো

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ১৫ বছর এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ওই স্বৈরশাসকের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করেও থামাতে পারেনি।

শুক্রবার রাতে দক্ষিণ সুরমার নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিলেন। তাই তাকে গুম করা হয়। আমার মনে হয় তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন।

এম এ মালিক আরো বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি। যখন যুক্তরাজ্যে ছিলাম, তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু ওই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি তাকে শর্ত দিয়েছিলামÑখালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি নেতা জসীম, সিলেট জেলা কৃষক দলের নেতা নান্নু, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক