হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ৬ জুয়ারি আটক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জুয়ারিকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাত ৪টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন এলাকার ছমেদনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রঙ্গারচর ইউনিয়নের ছমেদনগর গ্রামের জামাল মিয়ার একতলা পাকা বাড়িতে একদল ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ছমেদনগর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে জামাল মিয়া (৩৫), বনগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে শামসুল হক (৫০), আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৮), আরমান আলীর ছেলে মো. ইয়াসিন (২৬) ছমেদনগর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে শাহ আলম (৪০), এবং দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে রহিম আলী (৪৬)।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন সেখ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ ও ইসকন নিষিদ্ধের দাবি উলামা ঐক্য পরিষদের

সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ফাঁসি

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ