হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম প্রিয় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের উকিল আলীর ছেলে, সাইদুল ইসলাম (৩০) একই গ্রামের আক্কেল আলীর ছেলে । এ সময় গুরুতর আহত হানিফ উল্লাহর ছেলে রাসেল মিয়া (৪২)কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদ আনন্দ ভ্রমণে দুপুরের দিকে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের শফিকুল, সাইদুল, রাসেল মোটরসাইকেল যোগে শিমুল বাগানের উদ্দেশ্যে রওয়ানা দেন। বেলা ১টার দিকে মোটরসাইকেলটি গাগলী গ্রামে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় মারা যান। এসময় গুরুতর আহত বন্ধু সাইদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আরেকজন আহত রাসেল মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার থানার অফিসার ইনচার্জ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিমুল বাগানে যাওয়ার পথে দুই বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। আরো একজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ আহত নিহতদের আইনগত সহায়তা নিতে কাজ করছে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে