হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ৪২ মিমি বৃষ্টি, তবুও থেমে নেই জনজীবন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

ছবি: আমার দেশ

পর্যটননগরী শ্রীমঙ্গলে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মোট ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন গ্রামের সড়কে পানি জমে ভোগান্তি সৃষ্টি হলেও জনজীবনে তেমন স্থবিরতা দেখা যায়নি। রিকশা, অটোরিকশা ও ভ্যানসহ ছোট যানবাহন নিয়মিত চলাচল করতে দেখা গেছে। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা প্রয়োজনীয় কাজে সকাল থেকেই বাইরে বের হয়েছেন।

শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বাজার, অফিসগামী ও শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই ছাতা ও রেইনকোট ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এমন বৃষ্টি স্বাভাবিক হলেও শহর ও গ্রামের কিছু এলাকায় পানি জমে চলাচলে সাময়িক সমস্যা তৈরি হয়। তবে জীবিকার প্রয়োজনে আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করেই মানুষকে প্রতিদিন বাইরে বের হতে হচ্ছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুল ইসলাম জানিয়েছেন, আগামী কয়েকদিন শ্রীমঙ্গলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী