হোম > সারা দেশ > সিলেট

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন কামরুল

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ– ১ (তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর–ধর্মপাশা) আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়বেন কামরুজ্জামান কামরুল।

বুধবার দুপুরে তাহিরপুর নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা মেহেদী হাসান। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

এ সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিন ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহর প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বুধবার দুপুরে সুনামগঞ্জ– ১ আসনের এমপি পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে উনার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, আমি ঢাকা অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বলসহ অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ